• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

দরজা ভেঙে লাশ উদ্ধার: চকরিয়ায় মসজিদের ইমামের আত্মহত্যা

আলা উদ্দিন / ১৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আলা উদ্দিন :
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক মসজিদের ইমাম নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মোহাম্মদ ইদ্রিস (ইমাম) খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম জামে মসজিদের ৮ নম্বর ওয়ার্ডে ইমামতির দায়িত্ব পালন করতেন। বুধবার সকালে নিজ কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম ঘটনাস্থলে উপস্থিত হন এবং চকরিয়া থানা পুলিশকে অবহিত করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। আত্মহত্যায় ব্যবহৃত একটি বিদ্যুৎ তার ও একটি মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ ইদ্রিস ধর্মপরায়ণ ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তাঁর এমন হঠাৎ মৃত্যুতে পরিবার, মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে। আত্মহত্যার পেছনে কোনো কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।
নিহত ইদ্রিসের বাড়ি রামু উপজেলার রশিদ নগর পাহাড়তলী এলাকায়। খবর পেয়ে তাঁর পরিবার ঘটনাস্থলে পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd