• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

ঈদগাঁওয়ের ইসলামপুরে তিনটি ‘কামান সদৃশ’ বস্তু উদ্ধার

জাওয়ান উদ্দিন,ঈদগাঁ / ১৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ঈদগাঁও প্রতিনিধি:

ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তিনটি কামান সদৃশ বস্তু উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইউনিয়নের নতুন অফিস এলাকার এক ভাঙারি ব্যবসায়ী নুরুল ইসলাম বাড়ি থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিফাতুল মাজদার।

তিনি জানান, ১৮মে রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তাদের কাছে সংবাদ আসে, ঐ বাড়িতে কামান সদৃশ তিনটি বস্তু রয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে যায় ঈদগাঁও থানা পুলিশের একটি দল।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে বস্তু তিনটির দৈর্ঘ্য আনুমানিক সাড়ে ১২ ইঞ্চি এবং ব্যাস প্রায় ১০ ইঞ্চি বলে জানা গেছে। বস্তুগুলোর গায়ে ময়লা ও মরিচার স্তর রয়েছে। তিনি আরো জানান,বিষয়টি পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, ঘটনাটি তিন দিন আগের হলেও আজ ২১মে বৃহস্পতিবার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
বস্তুগুলো এখনো ঘটনাস্থলে থাকায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি নিরাপদভাবে নিষ্পত্তি করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd