• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ কক্সবাজারে দৃষ্টিপ্রতিবন্ধীর চুরি হওয়া মালামাল উদ্ধার করল সদর থানা পুলিশ, গ্রেপ্তার ১ ঈদগাঁও ও মহেশখালীর মাতাবাড়ীতে অবশেষে অনুমোদিত হলো ২ নতুন ফায়ার স্টেশন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল কক্সবাজার রামুর খুনিয়াপালংয়ে ওষুধবাহী গাড়ি ও সিএনজি সংঘর্ষ: নিহত ১, আহত ৪ উখিয়ায় নাশকতার মামলায় জুলাই আন্দোলনকারী ছাত্র ও ব্যবসায়ী কারাগারে: মূল আয়োজকরা ধরাছোঁয়ার বাইরে

রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক / ১২২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে এম আব্দুল্লাহ আল মামুন (দৈনিক ইনকিলাব) সভাপতি এবং সোয়েব সাঈদ (দৈনিক কক্সবাজার) পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

​মঙ্গলবার (১২ মে) বিকেলে রামু পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
​নবগঠিত কমিটির মূল নেতৃত্ব:
​সভাপতি: এম আব্দুল্লাহ আল মামুন
​সাধারণ সম্পাদক: সোয়েব সাঈদ
​সহ-সভাপতি: খালেদ হোসেন টাপু, আল মাহমুদ ভূট্টো ও হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
​যুগ্ম-সাধারণ সম্পাদক: এস.এম. হুমায়ুন কবির ও হামিদুল হক।
​সাংগঠনিক সম্পাদক: জহির উদ্দিন খন্দকার।
​অন্যান্য সম্পাদকীয় পদ: আবুল কাশেম সাগর (অর্থ), শওকত ইসলাম (দফতর), কামাল শিশির (প্রচার ও প্রকাশনা), কামাল হোসেন (সাহিত্য-সংস্কৃতি), এম এইচ আরমান (তথ্য প্রযুক্তি), মুহাম্মদ আবু বকর ছিদ্দিক (ক্রীড়া), এ্যাডভোকেট শিপ্ত বড়ুয়া (আইন) এবং মোহাম্মদ আবদুল্লাহ (পরিবেশ)।

​ সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফরের সমন্বয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিম নিহাদ (চ্যানেল ২৪), ইরফান উল হাসান (নিউজ ২৪) এবং শাহ আলম (বিজয় টিভি)।
​নতুন সদস্য পদ: সভায় কর্মরত ৯ জন সংবাদকর্মীকে ক্লাবের সাধারণ সদস্যপদ প্রদান করা হয়।
​বাংলাদেশ বেতারের উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় মোহাম্মদ আব্দুল্লাহকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া অসুস্থ সদস্যের সুস্থতা ও প্রয়াত স্বজনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
​অতিথিবৃন্দ ও নবনির্বাচিত নেতৃবৃন্দ রামুর সাংবাদিকতাকে সমৃদ্ধ করতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd