• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

চাঁদপুরের শাহরাস্তিতে অদ্ভুত অভিযোগ: স্বামীর মুখের দুর্গন্ধ সহ্য করতে না পেরে থানায় স্ত্রীর অভিযোগ

নিউজ ডেস্ক। / ১৯২ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬


স্বামীর মুখে প্রচণ্ড দুর্গন্ধের কারণে ঘরে বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে—এমন অভিযোগ নিয়ে শাহরাস্তি থানায় হাজির হয়েছেন এক স্ত্রী।
৫০ বছর বয়সী পারভীন আক্তার (স্বামী: ছেরাগ আলী) রাগৈ (সুদুর বাড়ী) এলাকার বাসিন্দা। তিনি থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, তার ৮০ বছর বয়সী স্বামী ছেরাগ আলী প্রতিনিয়ত তাকে পারিবারিক বিষয় নিয়ে গালমন্দ করেন এবং মারধর করেন।
পারভীন আক্তার আরও বলেন, স্বামীর মুখে অসহ্য দুর্গন্ধ থাকায় তাকে মুখ পরিষ্কার করতে বললেও তিনি তা করেন না। এতে ঘরের পরিবেশ এতটাই অসহনীয় হয়ে উঠেছে যে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে । তিনি অনেক চেষ্টা করেও স্বামীকে মুখ পরিষ্কার করাতে ব্যর্থ হয়েছেন। কোনো কথা বললেই স্বামী গালমন্দ ও মারধর করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, “বিবাদীর মুখের দুর্গন্ধের ফলে ঘরে বসবাস করা সম্ভবপর হইতেছে না বিধায় উক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।”
শাহরাস্তি থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গুরুত্ব সহকারে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযোগ স্থানীয়ভাবে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে ‘অদ্ভুত’ বলে মন্তব্য করলেও, পারিবারিক সমস্যা ও স্বাস্থ্য সচেতনতার দিক থেকে এটি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কেউ কেউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd