• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

রামুতে পারিবারিক মামলায় গ্রেপ্তার জাতীয়তাবাদী দলের কর্মীকে কিশোর গ্যাং লিডার বানিয়ে সংবাদ প্রচার, জনসাধারণের তীব্র নিন্দা

রামু প্রতিনিধি। / ২৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬


কক্সবাজার: পারিবারিক মামলায় গ্রেপ্তার এক জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মীকে কিশোর গ্যাং লিডার হিসেবে চিহ্নিত করে সংবাদ প্রচার করায় কক্সবাজারের স্থানীয় সংবাদমাধ্যম সি.বি.এন (CBN) ও কক্স টিভি (cox tv news) এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন রামু উপজেলার জনসাধারণ।
স্থানীয়দের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে গ্রেপ্তার ওই কর্মীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত করে মিথ্যা ও অপপ্রচারমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রামুর বিভিন্ন এলাকার বাসিন্দারা বলছেন, এ ধরনের সংবাদ সাংবাদিকতার নৈতিকতা লঙ্ঘন করেছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিকে হেয় করার অপচেষ্টা।
জনসাধারণের পক্ষ থেকে বলা হয়, “পারিবারিক মামলাকে কেন্দ্র করে কাউকে কিশোর গ্যাং লিডার বানিয়ে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে স্থানীয় রাজনৈতিক কর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে সংশোধন ও ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি ।”

এ ঘটনায় রামুতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকে সাংবাদিকতায় দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd