• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

কক্সবাজারে হামের প্রকোপ:ছোট মহেশখালীর ৯ মাস বয়সী জেসিনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৯২ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬


কক্সবাজার: বৃহস্পতিবার ভোরে কক্সবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হাম আক্রান্ত ৯ মাস বয়সী জেসিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায় । এ নিয়ে জেলায় হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।
মারা যাওয়া শিশু জেসিন মহেশখালী উপজেলার ছোট মহেশখালী এলাকার বাসিন্দা নাসিরের মেয়ে। এর আগের দিন একই উপজেলার সাত মাস বয়সী হিরা মনি নামের আরেক শিশুর মৃত্যু হয়। এছাড়া আরও একটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
কক্সবাজার সদর হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শহিদুল আলম বলেন, সর্বশেষ মারা যাওয়া শিশুটি হাম ছাড়াও অন্যান্য রোগে ভুগছিল। তিন শিশুর মধ্যে অন্তত একজন নিউমোনিয়াসহ জটিলতায় আক্রান্ত ছিল।
হাসপাতালে রোগীর চাপ বাড়ছে
জেলায় হামের প্রকোপ ক্রমশ বাড়ছে। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের হাম ওয়ার্ডে ৪২ জন শিশু ভর্তি রয়েছে। কক্সবাজার জেনারেল হাসপাতালে আরও ৫ জন শিশু চিকিৎসাধীন। দুই হাসপাতাল মিলিয়ে মোট ৪৭ জন শিশু হাম আক্রান্ত হয়ে ভর্তি আছে।
হাসপাতাল সূত্র জানায়, রোগীর চাপ বৃদ্ধির কারণে চিকিৎসা সেবা দিতে চাপ তৈরি হয়েছে। এজন্য হাম আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড ও নার্সিং ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।
কক্সবাজার জেনারেল হাসপাতালের সুপারভাইজার ইরফানুল হক সবুজ বলেন, রমজানের মাঝামাঝি সময় থেকে হাম আক্রান্ত শিশু ভর্তি শুরু হয়েছে। এরপর থেকে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও হাম আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে বলে জানা গেছে, তবে সুনির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd