• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২

কক্সবাজারে পাহাড় কাটার সময় যুবকের প্রাণহানির ঘটনায় লিয়াকত আলী সিন্ডিকেট জড়িত—শিরোনামের তীব্র প্রতিবাদ

কক্সবাজার প্রতিনিধি। / ৩০৫ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬


কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের লিংক রোড, মুহুরী পাড়া এলাকায় পাহাড় কাটার সময় এক যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত “জঙ্গল সলিমপুর নেতৃত্বে বিএনপি নেতা লিয়াকত আলী সিন্ডিকেট” শিরোনামকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঝিলংজাবাসী।
প্রতিবাদকারীরা বলেন, এ ধরনের অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন। যারা এমন মানহানিকর সংবাদ প্রকাশ করেছেন, তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। আগামীতে বৈধ দলিল-প্রমাণ ছাড়া এবং মানহানিকর কোনো অসম্পূর্ণ সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
লিয়াকত আলী কে?
ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক সফল মেম্বার ও ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী এলাকায় একজন সাহসী, নীতিবান ও সমাজসচেতন নেতা হিসেবে পরিচিত। দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে বিএনপির ত্যাগী নেতা হিসেবে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিগত সরকারের আমলে নির্যাতন-হয়রানির শিকার হয়েও গরিব-অসহায় মানুষের জন্য কাজ করে গেছেন।
স্থানীয়দের মতে, ভূমিদস্যুতা, চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার। অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক প্রতিবাদ করাই তার জীবনের মূলমন্ত্র। অসহায় মানুষের বিপদে তিনি সবার আগে ছুটে যান এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেন। তার এই সাহসী ভূমিকা অনেক সময় তাকে ঝুঁকির মুখে ফেললেও তিনি পিছু হটেননি।
এলাকাবাসীর কাছে লিয়াকত আলী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক এবং আস্থার নাম। তিনি তরুণ সমাজকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে উৎসাহিত করেন। তার নিঃস্বার্থতা, সততা ও মানবিকতা সমাজের জন্য অনুপ্রেরণা।
প্রতিবাদকারীরা বলেন, লিয়াকত আলী কখনো অন্যায়ের সঙ্গে আপস করেন না। বরং সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ ধরনের মিথ্যা অপপ্রচার তার সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা মাত্র।
ঝিলংজাবাসী আশা করেন, সংবাদমাধ্যমগুলো ভবিষ্যতে সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করবে এবং কারো মানহানি করে এমন অসত্য প্রচার থেকে বিরত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd