• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

রামুতে প্রান্তিক কৃষকদের মাঝে সোলার সিস্টেমের ২টি গভীর নলকূপ হস্তান্তর

রামু প্রতিনিধি। / ২৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬


কক্সবাজার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬: কক্সবাজারের রামু উপজেলায় শুষ্ক মৌসুমে সবজি চাষাবাদের জন্য সেচ সুবিধা প্রদানের লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে সোলার চালিত দুটি গভীর নলকূপ হস্তান্তর করা হয়েছে।
গতকাল ২৬ ফেব্রুয়ারি কাউয়ারখোপ ইউনিয়নের ইসলামপুর চাককাটা ও পশ্চিম মনিরঝিল গ্রামে এই হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বানী চৌধুরী।
জাপানের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মুক্তি কক্সবাজার’ এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। সংস্থার উপ-প্রধান নির্বাহী সৈয়দ লুৎফুল কবির চৌধুরী জানান, এই দুটি সোলার গভীর নলকূপ স্থাপনের ফলে স্থানীয় কৃষকরা বিনামূল্যে সেচ সুবিধা পাবেন। পাশাপাশি ইসলামপুর চাককাটা ও পশ্চিম মনিরঝিল গ্রামের কমপক্ষে ৫০টি পরিবারের খাবার পানির নিরাপদ ব্যবস্থা নিশ্চিত হয়েছে।
এই উদ্যোগ শুষ্ক মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর পানীয় জল সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd