• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে বিশিষ্ট ব্যবসায়ী আলম কোম্পানির ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আরকান আর্মির কবল থেকে ২৪ বাংলাদেশি জেলেকে উদ্ধার করে ফিরিয়ে আনল বিজিবি হোয়াইক্যং চেকপোস্টে ২ হাজার ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার টেকনাফে ১ লাখ ইয়াবাসহ রংগীখালীর সিএনজিচালক সোলতান আটক টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নাজিরপাড়া সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ কুতুপালং থেকে কানাইঘাট সীমান্ত: ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ আটক ১২ ঢাকায় র‍্যাবের অভিযানে উখিয়া ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার উৎপাদনের আগেই বিক্রি হচ্ছে পাউরুটি-কেক: ঈদগাঁওয়ে ‘দি বেকার্স’-এর কাণ্ড

কক্সবাজার পৌরসভার ঘোনার পাড়ায় অস্ত্রসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি। / ৩১ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার পৌর এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্রসহ দুইজনকে আটক করেছে শহর পুলিশ ফাঁড়ির একটি দল।
​রোববার (১৬ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে কক্সবাজার সদর মডেল থানাধীন পৌরসভার ঘোনার পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
​আটককৃতরা হলেন:
​মোঃ ফয়সাল (৪৫)—পিতা: মোঃ ইয়াকুব আলী ও মাতা: ফাতেমা আক্তার, সাং: মহাজের পাড়া (১০নং ওয়ার্ড), কক্সবাজার পৌরসভা।
​মোঃ রুবেল (৩০)—পিতা: মৃত মোহাম্মদ হোসেন ও মাতা: রোজিনা আক্তার, সাং: দক্ষিণ ঘোনার পাড়া (৯নং ওয়ার্ড), কক্সবাজার পৌরসভা।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘোনার পাড়া এলাকায় তল্লাশি চালিয়ে এই দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
​আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd