• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ ‘ডাকাত’ আটক:

মহেশখালীতে পুলিশের অভিযানে রাইফেল ও এলজিসহ ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ২

কক্সবাজার প্রতিনিধি। / ৬৯ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের এক বিশেষ অভিযানে দেশীয় তৈরি রাইফেল, একনলা বন্দুক ও এলজিসহ সর্বমোট আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র পরিবহনে জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
​শনিবার (২৯ আগস্ট) মহেশখালী থানাধীন ছোট মহেশখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
​আটককৃতরা হলেন—চট্টগ্রামের পটিয়া থানার মোতাহের হোসেনের ছেলে মো. রুবেল মিয়া এবং মহেশখালী উপজেলার মৃত মনিন্দ্র দের ছেলে মানিক দে।
​পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ছোট মহেশখালী এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা চার ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে রুবেল মিয়া ও মানিক দে নামের দুজনকে আটক করা হয়। এ সময় অপর দুজন পালিয়ে যায়।
​পরবর্তীতে ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে আটককৃতদের দেখানো তথ্যমতে সিএনজিতে থাকা একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে ব্যাগটির ভেতর থেকে একটি দেশীয় তৈরি রাইফেল, একনলা বন্দুক এবং এলজিসহ সর্বমোট আটটি দেশীয় তৈরি সচল আগ্নেয়াস্ত্র উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
​মহেশখালী থানা পুলিশ জানিয়েছে, অস্ত্র উদ্ধারের ঘটনায় আটক দুজনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd