• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
লিংক রোডে সোলাইমান ধলু হত্যা মামলার পলাতক আসামি হাছন গ্রেপ্তার কক্সবাজারে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার: সাগরে গোসলে নেমে ২ জনের মৃত্যু মরিচ্যা চেকপোস্টে ট্রাকের চেচিস থেকে ১ লাখ ৩৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ মেরিন ড্রাইভে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ: সাতকানিয়ার বাইক চালক নিহত টেকনাফের কেরুনতলীতে অটোরিকশাসহ মাদক কারবারি আটক, বিপুল আইস ও ইয়াবা উদ্ধার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প হাসপাতালে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু চকরিয়ায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান: অসামাজিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: পরিত্যক্ত এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা নারী আটক উখিয়ায় ৪ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল তিন চোরাকারবারি অভাবের কড়া নাড়ায় সাগরে ভাসছে শৈশব: শামলাপুরে মেশিনের পাখায় প্রাণ গেল রোহিঙ্গা শিশুর

লিংক রোডে সোলাইমান ধলু হত্যা মামলার পলাতক আসামি হাছন গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের লিংক রোড এলাকায় চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে কক্সবাজার সদর থানাধীন লিংক রোডের একটি পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত আসামি হাছনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাছন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া বিসিক এলাকার বাসিন্দা। তার বাবার নাম শহিবুল্লাহ ওরফে কালু।
র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজারের লিংক রোড এলাকায় সোলাইমান ধলু (৪৫) নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
এ ঘটনায় কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতায় আদালত হাছনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেপ্তার হাছনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd