• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডাকাতকে আঁকড়ে ধরে গুরুতর আহত যুবক, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রামুতে দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে বদলে গেল আমতলীয়া পাড়ার সড়ক উখিয়ায় ২৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা থাইংখালীতে দুই মাদ্রাসা ছাত্রকে অপহরণের অভিযোগ: মায়ের বুকফাটা কান্না মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান টেকনাফে বিএমএসএফের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি জসিম, সম্পাদক সানী পাগলা ওষুধ ইয়াবা: যেভাবে ধ্বংস করছে মানসিক ও শারীরিক স্বাস্থ্য ঈদগাঁও শাহ-ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে ওবাইদুর সভাপতি, ইয়াছিন সম্পাদক নির্বাচিত ​৬ আগস্টের জেদ্দা-ঢাকা ফ্লাইট: ইমিগ্রেশনে আটকে পড়া প্রবাসীর মালামাল ঢাকায়, কক্সবাজারের সেই যাত্রীর সন্ধান চাই ঈদগাঁওয়ে ডাকাতির মামলায় সন্দেহভাজন ১ জন গ্রেপ্তার, ছোরা উদ্ধার

টেকনাফে বিএমএসএফের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি জসিম, সম্পাদক সানী

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ৬১ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

টেকনাফে প্রতিনিধি: মিসবাহ উল্লাহ,

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) টেকনাফ উপজেলা শাখার বার্ষিক সভা ও ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে টেকনাফস্থ সংগঠন কার্যালয়ে এক উৎসবমুখর পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়।
​সাবেক সাধারণ সম্পাদক আরাফাত সানীর সঞ্চালনায় এবং সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন টিপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফের প্রথম সাংবাদিক ও টেকনাফ প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম।
​প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মুহাম্মদ কাশেম বলেন, “বর্তমানে সংবাদকর্মী ও মুক্ত সাংবাদিকতা এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলেই সাংবাদিকদের ওপর অন্যায় নিপীড়ন নেমে আসছে। সাংবাদিকদের মধ্যে ঐক্যের অভাবেই আজ এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।” তিনি আরও যুক্ত করেন, জনস্বার্থে ও পীড়িত মানুষের কল্যাণে সাংবাদিকদের কলম সব সময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
​তিনি কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের ত্যাগ ও নিরলস প্রচেষ্টার কথা স্মরণ করে টেকনাফের নতুন শক্তিশালী কমিটিকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে এই কমিটি স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে।
​সভার শুরুতে টেকনাফ প্রেস ক্লাবের প্রাতঃস্মরণীয় প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আলহাজ্ব মুহাম্মদ ছৈয়দুল হোসাইনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
​পরে সর্বসম্মতিক্রমে ও কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আগামী মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
​নতুন গঠিত কমিটির রূপরেখা:
​প্রধান উপদেষ্টা: হাফেজ মুহাম্মদ কাশেম (দৈনিক পূর্বকোণ ও ইনানী)
​উপদেষ্টা: আশেকুল্লাহ ফারুকী (দৈনিক কর্ণফুলী ও আজকের বসুন্ধরা)
​সভাপতি: জসিম উদ্দিন টিপু (দৈনিক আজকের দেশবিদেশ, ডেসটিনি ও সিবিএন)
​সিনিয়র সহ-সভাপতি: শামসুল আলম শারেক (সময় বায়ান্ন)
​সহ-সভাপতি: মিজানুর রহমান মিজান (রুপালী বাংলাদেশ) ও আনোয়ার হোসাইন (টিটিএন)
​সাধারণ সম্পাদক: আরাফাত সানী (বাংলাদেশ বুলেটিন ও সিবিএন)
​যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ নোমান অরুপ (এনটিভি), আজিজ উল্লাহ (আমাদের কক্সবাজার) এবং মোহাম্মদ তোফায়েল (আজকের বাংলা)
​সাংগঠনিক সম্পাদক: ছৈয়দুল আমিন চৌধুরী (দৈনিক এশিয়ান এইজ)
​সহ-সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ শহিদুল্লাহ (বাংলাদেশ সমাচার)
​প্রচার সম্পাদক: আব্দুল্লাহ আল সম্রাট (খোলা কাগজ ও টেলিগ্রাম)
​আইসিটি সম্পাদক: আব্দুল আজিজ (রেডিও নাফ)
​দপ্তর সম্পাদক: সাদ্দাম হোসাইন (আজকের কক্সবাজার)
​সহ-দপ্তর সম্পাদক: জুবায়রুল ইসলাম জুয়েল (বিজয় টিভি)
​কোষাধ্যক্ষ: এম এ হাসান (দৈনিক গণকণ্ঠ ও সৈকত)
​ধর্ম বিষয়ক সম্পাদক: আবদুর রহমান ইবনে আমিন (টি ভয়েস নিউজ)
​নির্বাহী সদস্য: মুহাম্মদ শেখ রাসেল (সময়ের আলো), আবসার কবির আকাশ (মোহনা টিভি), ফরিদুল আলম (ভয়েস৭১ ও বাংলা পোস্ট), এবং শফিকুল ইসলাম জিসান (কক্স মর্নিং)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd