• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ কক্সবাজারে দৃষ্টিপ্রতিবন্ধীর চুরি হওয়া মালামাল উদ্ধার করল সদর থানা পুলিশ, গ্রেপ্তার ১ ঈদগাঁও ও মহেশখালীর মাতাবাড়ীতে অবশেষে অনুমোদিত হলো ২ নতুন ফায়ার স্টেশন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল কক্সবাজার রামুর খুনিয়াপালংয়ে ওষুধবাহী গাড়ি ও সিএনজি সংঘর্ষ: নিহত ১, আহত ৪ উখিয়ায় নাশকতার মামলায় জুলাই আন্দোলনকারী ছাত্র ও ব্যবসায়ী কারাগারে: মূল আয়োজকরা ধরাছোঁয়ার বাইরে

সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

টেকনাফে প্রতিনিধি :মিসবাহ উল্লাহ,

সারা দেশের সাংবাদিক সমাজের তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও টানা আন্দোলনের তোপের মুখে অবশেষে মুক্তি পেয়েছেন প্রবীণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিক হাফিজুর রহমান শফিক। সত্য প্রকাশে আপসহীন এই সংবাদকর্মীর মুক্তির খবরে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন পেশাদার সাংবাদিক সমাজ।
​হাফিজুর রহমান শফিকের অন্যায় আটকের প্রতিবাদে দেশজুড়ে রাজপথে নেমেছিলেন সর্বস্তরের সংবাদকর্মীরা। বিভিন্ন গণমাধ্যম সংগঠন, প্রেস ক্লাব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। সাংবাদিকদের এই অভূতপূর্ব ঐক্য ও রাজপথের তীব্র আন্দোলনের মুখেই শেষ পর্যন্ত কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়।
​তাঁর মুক্তির পর আন্দোলনকারী সাংবাদিক নেতাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এ সময় সহকর্মীরা জানান, “হাফিজুর রহমান শফিক ভাইয়ের মুক্তির দাবিতে যারা রাজপথে নেমেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ছিলেন এবং বিভিন্নভাবে এই ন্যায়ের লড়াইয়ে শরিক হয়েছিলেন—তাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই অর্জন কোনো একক ব্যক্তির নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের ইস্পাতকঠিন ঐক্যের জয়।”
​তারা আরও উল্লেখ করেন, সাংবাদিকদের ওপর কোনো প্রকার অবিচার ও নির্যাতন যে প্রতিবাদ ছাড়া পার পাবে না, হাফিজুর রহমান শফিকের মুক্তি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামীর দিনগুলোতেও যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের এই ঐক্যবদ্ধ অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd