• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪ টেকনাফে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক টেকনাফে মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি ও চক্রের সদস্য আবদুল করিম, সাং: উত্তর কচ্ছপিয়া, বাহারছড়া, টেকনাফ, এসআরবি-১৫ এর অভিযানে গ্রেফতার কক্সবাজারে ইয়াবাসহ আটক মো. ওমর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিবকে গ্রেফতার করেছে এসআরবি-১৫ ইনানী সৈকতে নলকূপে মিলল গ্যাস, মিটার বসিয়ে পরিমাপের সিদ্ধান্ত-ইউএনও পান্না আকতার উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার এক বা দুই বিষয়ে ফেল করা ৪ লাখ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেয়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী টেকনাফের মিঠাপানিরছড়ায় আলোচিত বোন হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও ১নং এজাহারনামীয় মোঃ ইদ্রিস এসআরবি-১৫ এর অভিযানে গ্রেফতার

সাংবাদিক নাকি চাঁদাবাজ? — সিবিএনের নাম ভাঙিয়ে উখিয়ায় কাউসারের কীর্তি

কক্সবাজার প্রতিনিধি। / ৩১৮ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

কক্সবাজার, উখিয়া প্রতিনিধি:
কক্সবাজার জেলার অন্যতম ও প্রথম অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার নিউজ-সিবিএন (CBN)-এর নাম ব্যবহার করে উখিয়া উপজেলায় একাধিক অপকর্মে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে এইচএম জলাল উদ্দিন কাউসার এর বিরুদ্ধে। 
স্থানীয় আব্দুল আল মামুন নামে ফেইসবুকে পোস্ট করে লিখেন, কাউসার দীর্ঘদিন ধরে সিবিএনের সাংবাদিক পরিচয় ব্যবহার করে উখিয়া এলাকায় বিভিন্ন অবৈধ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন। বিশেষ করে ইয়াবা কারবারের ভাগ-বাটোয়ারার মতো স্পর্শকাতর মুহূর্তেও তাঁকে উপস্থিত থাকতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন।
এছাড়া অভিযোগকারীরা জানান, কাউসার সাংবাদিকতার আড়ালে জিম্মি করার কৌশল অবলম্বন করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করে আসছেন। সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে কিংবা বিষয়টি চেপে রাখার প্রলোভন দিয়ে তিনি ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd