• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডাকাতকে আঁকড়ে ধরে গুরুতর আহত যুবক, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রামুতে দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে বদলে গেল আমতলীয়া পাড়ার সড়ক উখিয়ায় ২৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা থাইংখালীতে দুই মাদ্রাসা ছাত্রকে অপহরণের অভিযোগ: মায়ের বুকফাটা কান্না মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান টেকনাফে বিএমএসএফের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি জসিম, সম্পাদক সানী পাগলা ওষুধ ইয়াবা: যেভাবে ধ্বংস করছে মানসিক ও শারীরিক স্বাস্থ্য ঈদগাঁও শাহ-ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে ওবাইদুর সভাপতি, ইয়াছিন সম্পাদক নির্বাচিত ​৬ আগস্টের জেদ্দা-ঢাকা ফ্লাইট: ইমিগ্রেশনে আটকে পড়া প্রবাসীর মালামাল ঢাকায়, কক্সবাজারের সেই যাত্রীর সন্ধান চাই ঈদগাঁওয়ে ডাকাতির মামলায় সন্দেহভাজন ১ জন গ্রেপ্তার, ছোরা উদ্ধার

রামুতে দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে বদলে গেল আমতলীয়া পাড়ার সড়ক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৯ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

দীর্ঘদিনের অবহেলা ও জনদুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজারের রামু উপজেলার ফতেকারকুল ইউনিয়নের আমতলীয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক ও ড্রেনের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়কের জলাবদ্ধতা নিরসন ও মানুষের চলাচলের উপযোগী করে রাস্তা সংস্কার করায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।
স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, আমতলীয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে দীর্ঘ সময় ধরে পানি জমে থাকায় শিক্ষার্থী, পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করত। একই সঙ্গে সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচলেও নানা সমস্যা দেখা দিত।
সম্প্রতি বিষয়টি নিয়ে বিজয় টিভিতে সংবাদ প্রচার হলে তা রামু উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপর দ্রুত উদ্যোগ নিয়ে সড়কের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ ও রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়।
রোববার সকাল ১১টার দিকে উন্নয়ন কাজ পরিদর্শন করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান। এ সময় তিনি সড়ক ও ড্রেনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়ায় তারা অত্যন্ত খুশি। সড়ক ও ড্রেনের কাজ বাস্তবায়ন করায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। একই সঙ্গে জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরার জন্য বিজয় টিভিকেও ধন্যবাদ জানান স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য বিপুল বড়ুয়া আব্বু ও আমতলীয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভাসসহ স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগের প্রশংসা করেন।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, জনস্বার্থে সড়ক ও ড্রেনের যে কাজগুলো প্রয়োজন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। অবশিষ্ট কাজও দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। রামু উপজেলায় জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
দীর্ঘদিন পর সড়ক ও ড্রেনের উন্নয়ন কাজ হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমানসহ উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd