• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডাকাতকে আঁকড়ে ধরে গুরুতর আহত যুবক, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রামুতে দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে বদলে গেল আমতলীয়া পাড়ার সড়ক উখিয়ায় ২৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা থাইংখালীতে দুই মাদ্রাসা ছাত্রকে অপহরণের অভিযোগ: মায়ের বুকফাটা কান্না মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান টেকনাফে বিএমএসএফের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি জসিম, সম্পাদক সানী পাগলা ওষুধ ইয়াবা: যেভাবে ধ্বংস করছে মানসিক ও শারীরিক স্বাস্থ্য ঈদগাঁও শাহ-ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে ওবাইদুর সভাপতি, ইয়াছিন সম্পাদক নির্বাচিত ​৬ আগস্টের জেদ্দা-ঢাকা ফ্লাইট: ইমিগ্রেশনে আটকে পড়া প্রবাসীর মালামাল ঢাকায়, কক্সবাজারের সেই যাত্রীর সন্ধান চাই ঈদগাঁওয়ে ডাকাতির মামলায় সন্দেহভাজন ১ জন গ্রেপ্তার, ছোরা উদ্ধার

ঈদগাঁও শাহ-ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে ওবাইদুর সভাপতি, ইয়াছিন সম্পাদক নির্বাচিত

আলা উদ্দিন, ঈদগাঁ / ৩০ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

আলা উদিদন, ঈদগাঁও।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শাহ-ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ওবাইদুর রহমান ২৩৪ ভোট ও সম্পাদক পদে মোহাম্মদ ইয়াছিন মানিক দোয়াত কলম ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ৮ টা ঘেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।
নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী আলতাজ হোছাইন ও হাফিজুর রহমান বাবলু যথাক্রমে বাঘ ও চেয়ার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতিপদে হাফিজুর রহমান বাবলু পেয়েছেন ১৪২ ভোট। আলতাজ হোছাইন বাঘ প্রতীকে ১৬ ভোট পান।
সহ-সভাপতি পদে আবদুল আলম গোলাপ ফুল প্রতীকে ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের নাছির উদ্দিন ১৯২ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীকের নুর মোহাম্মদ ১৭০ ভোট পেয়ে হেরে যান।

অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে ঘোড়া প্রতীকের রমজান মিয়া ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ফুটবল প্রতীকের মোহাম্মদ ওয়াহিদ হাসান পেয়েছেন ১৭৯ ভোট।

শনিবার নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। ভোটার ৪২৯ জন ভোটারের মধ্যে ৩৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

পরে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দিদারুল ইসলামসহ সদস্য মাস্টার এমরানুল কায়েস ও ডা. আবদুল হামিদ স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, নির্বাচনের ফলাফল সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটি, অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা সমবায় কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।

শাহ-ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির এ নির্বাচনকে ঘিরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। ভোটগ্রহণ ও গণনা শেষে নতুন ব্যবস্থাপনা কমিটির নেতৃত্ব নির্বাচিত হওয়ায় ব্যবসায়ীরা সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd