• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ ‘ডাকাত’ আটক:

ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত

আলা উদ্দিন, ঈদগাঁ / ২৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত উপজেলা পরিষদের অস্থায়ী সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই শহিদ নুরুল আমিন-এর পিতা সৈয়দ নূর, ঈদগাঁও উপজেলার তালিকাভুক্ত জুলাই যোদ্ধাগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা আফাজ, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল, একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মু. মহিউদ্দিনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd