• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

লামায় পাহাড় ধসে শিশুসহ ৫ জন নিহত- ৫০হাজার মানুষ পানি বন্দী

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ভারী বর্ষণের জেরে ভয়াবহ পাহাড় ধসে দুই পরিবারের ৫ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইউনিয়নের মিশন পাড়া এলাকার মৃত আদম আলীর ছেলে মোঃ ইউনুস(২৮) তাঁর স্ত্রী রানু আক্তার(২২)এবং তাদের সন্তান মোঃ সোলেমান(০৪) এবং পার্শ্ববর্তী আলী হায়দারের ছেলে জুয়েল(৩৫) এবং তাঁর স্ত্রী কুলছুমা আক্তার(২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কদিন ধরে টানা মুসলধারে ভারী বর্ষণের কারণে আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশন পাড়া এলাকায় বৃহস্পতিবার (০৯জুলাই)গভীর রাতে একটি পাহাড়ের একাংশ ধসে পাহাড়ের নিচে থাকা দুটি মাটির ঘরের উপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা বাসিন্দারা মাটির নিচে চাপা পড়েন।
ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা,পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে। মাটি চাপা পড়া অবস্থা থেকে একে একে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোবারক হোসেন জানিয়েছে, পাহাড় ধসে মাটি দেয়াল ও ইটের দেয়াল চাপা পড়ে দুই পরিবারের শিশু সহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় মহিলা মেম্বারসহ কয়েকজন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানে থাকা অন্য পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো আজিজনগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি উজানের ঢলে লামা উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র লামা বাজারসহ বিভিন্ন সড়ক ও লামা পৌরসভা, রূপসীপাড়া ইউনিয়ন, লামা সদর ইউনিয়ন ও গজালিয়া ইউনিয়নের প্রায় ১৫হাজার ঘরবাড়ী। ফলে লামা পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের অর্ধ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাত এবং মাতামুহুরী নদীতে নেমে আসা উজানের ঢলে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দীন জানান, আজিজনগরে পাহাড় ধ্বসে নিহতদের উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়েছে। লামার বন্যা প্লাবিত হয়ে প্রায় ৫হাজার ঘরবাড়ী ডেবে ডুবে গিয়ে অর্ধলক্ষ মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন বন্যা মোকাবেলায় ৫৫টি আশ্রয়ন কেন্দ্র খুলে দিয়েছে। আমরা তাদের খাবারের ব্যবস্থাও করেছি। এ ছাড়া বন্যা শতাধিক নৌকা নিয়োজিত করে বন্যা পর্যবেক্ষণে আমরা জরুরী কনট্রোলরুম খুলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd