• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ ‘ডাকাত’ আটক:

রামুতে আলোচিত হত্যা মামলার প্রধান আসামি আক্তার কামাল সিলেটে গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের রামু উপজেলার আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি আক্তার কামাল (৪২)-কে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ ও র‌্যাব-৯
র‌্যাব-১৫ বৃহস্পতিবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৮ জুলাই রাত পৌনে ৮টার দিকে সিলেট মহানগরের কোতোয়ালী থানার শাহী ঈদগাহ এলাকার বিসমিল্লাহ পয়েন্টস্থ গ্রাম বাংলা টি স্টলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, গত ২৫ জুন ভোরে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় নিজ বাড়িতে মো. সৈয়দ হোসেন (৪৯) নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রামু থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এবং র‌্যাব-৯-এর যৌথ দল আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আক্তার কামাল জানান, হত্যাকাণ্ডের পর তিনি কক্সবাজার থেকে পালিয়ে সিলেটের শাহী ঈদগাহ এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার হওয়া আক্তার কামাল রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া টোঙ্গারডেবা এলাকার হামজা আলীর ছেলে।
র‌্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd