• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

রাউজানে দাদার পেছনে দোকানে যাওয়ার পথে নালায় ভেসে গিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

চট্টগ্রামের রাউজানে টানা বৃষ্টিতে সৃষ্ট নালা উপচে পড়া প্রবল স্রোতে ভেসে গিয়ে মোহাম্মদ মোস্তাকিম নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ পারভেজের সন্তান।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শিশু মোস্তাকিম তার দাদা আনোয়ার হোসেনের পিছু পিছু বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। পথে সড়কের পাশে পানি নিষ্কাশনের একটি নালার কাছে পৌঁছালে, টানা কয়েকদিনের ভারী বর্ষণে তৈরি হওয়া তীব্র স্রোতের টানে সে আচমকা তলিয়ে যায় এবং কিছু দূর ভেসে যায়।

​পরবর্তীতে সড়কের পাশে একটি নালায় শিশুটিকে ভাসতে দেখেন এক সিএনজি অটোরিকশাচালক। তিনি দ্রুত মোস্তাকিমকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
​এই ঘটনায় পুরো ডাবুয়া ইউনিয়ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd