• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের সন্নিকটে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ জনকে জীবিত উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩৯ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায়, আজ ২২ জুলাই বুধবার সকাল ১১ ঘটিকায় চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট সংলগ্ন সমুদ্রে একটি বাল্কহেডের তলা ফেটে পানি প্রবেশ করায় বাল্কহেডটি ৪ জন ক্রুসহ ডুবতে শুরু করে। জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ড বিষয়টি অবগত হলে তাৎক্ষণিকভাবে বিসিজি স্টেশন সন্দ্বীপ, কুমিরা ঘাটের সার্ভিস বোট ও গুপ্তছড়া ঘাটে উপস্থিত বাল্কহেড মালিকপক্ষের সাথে একটি যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়।

পরবর্তীতে কোস্ট গার্ড উদ্ধাকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে তাদের নিরাপদে মালিকপক্ষের নিকট হস্তান্তর করে।

জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd