• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৮৯ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

 

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর চাকঢালা বিওপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার চাকঢালা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্ত পিলার-৪৪ থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাকঢালা বাজারে চাকঢালা থেকে নাইক্ষ্যংছড়িগামী একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজির চালকের আসনের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রামু উপজেলার উত্তর ফঁতেকারকুল গ্রামের মৃত মালেকুজ্জামানের ছেলে মো. নুরুল হাশেম (৩৫) এবং তেচ্ছি ফুল এলাকার আবু বক্করের ছেলে মো. হাসান আলী (২০)।

অভিযানে ইয়াবার পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন, একটি সিএনজি ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আটক দুই আসামি এবং উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান দমনে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd