• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
“স্টেশন মাস্টার সংকটে বন্ধ ইসলামাবাদ রেলওয়ে স্টেশন, যাত্রীরা চরম ঝুঁকিতে” রামুতে ছেলের গুলিতে আহত বৃদ্ধ বাবার মৃত্যু, পলাতক অভিযুক্ত সেন্টমার্টিনে পাওয়া অজগরটি টেকনাফ জঙ্গলে অবমুক্ত করেছে ‘বন বিভাগ নোয়াখালী সদরে ছাত্রদলের সাথে আওয়ামী সমর্থকদের সংঘর্ষ, ৬ আহত নাফ নদীতে কোস্ট গার্ডের সফল অভিযান, জব্দ ১.২৫ কোটি টাকার ইয়াবা সংবাদমাধ্যমের প্রতি জনগণের আস্থা কমছে: বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী সংবাদপত্র শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আগামীকাল নোয়াখালী সদরে নিষিদ্ধ ছাত্রলীগের বড় মিছিল,মিছিল দেখে পুলিশ সরে যাওয়ার অভিযোগ কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ০২ জন শীর্ষ মাদক কারবারি গ্রেফতার উখিয়ায় বিজিবির অভিযানে ৯ কোটি টাকার ৩ লাখ ইয়াবা উদ্ধার

“স্টেশন মাস্টার সংকটে বন্ধ ইসলামাবাদ রেলওয়ে স্টেশন, যাত্রীরা চরম ঝুঁকিতে”

জাওয়ান উদ্দিন,ঈদগাঁ / ২ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়েছে। জ্বলছেনা সিগন্যাল বাতি,চরম ঝুঁকিতে যাত্রীরা।
দোহাজারী-কক্সবাজার রেলওয়ে প্রকল্পের অধীনে ৯টি রেল স্টেশনের মধ্যে শুধুমাত্র ইসলামাবাদের রেল স্টেশন কার্যক্রম স্টেশন মাস্টার সংকটের কারণ দেখিয়ে স্থগিত করা হয়। এই স্টেশনের দুই পাশের দুই স্টেশন ডুলাহাজারা ও রামু স্টেশন চালু রয়েছে। এতে বৃহত্তর জনসেবামূলক একটি গুরুত্বপূর্ণ সড়কে যাত্রীসেবা ব্যাহত হচ্ছে।

জানা যায়, ইসলামাবাদ রেল স্টেশনে লোকাল ট্রেন আগে প্ল্যাটফর্ম সংলগ্ন লাইন দিয়ে চলাচল করায় যাত্রীরা সহজে এবং তুলনামূলক নিরাপদ ভাবে উঠানামা করতে পারতো। কিন্তু বর্তমানে ট্রেন মাঝের কিংবা মেইন লাইনের দিয়ে চলাচল করায় নারী,শিশু,বৃদ্ধ,অসুস্থ, মালামাল বহনকারী যাত্রীরা চরম ঝুঁকি নিয়ে উঁচু প্ল্যাটফর্ম থেকে নেমে মাঝখানে গিয়ে ট্রেনে উঠানামা করতে বাধ্য হচ্ছেন। এটি যাত্রী নিরাপত্তার জন্য একটি বড় সমস্যা। এসব বিষয়ে ছবি ও ভিডিওসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কয়দিন ধরে স্টেশনের সিগন্যাল বা লালবাতি বন্ধ থাকায় ট্রেনের আগমন-প্রস্থান সম্পর্কে যাত্রীরা কোন পূর্বাভাস পাচ্ছেননা। ফলে যেকোন মুহূর্তে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে এবং সাধারণ যাত্রীরা চরম অনিশ্চয়তার মধ্যে ভোগান্তি পোহাচ্ছেন।

২০২৩ সালের ডিসেম্বর ১ম সপ্তাহে ইসলামাবাদ রেলওয়ে স্টেশন খোলা হয়। এর পরবর্তী ২০২৪ সালের ১লা ফেব্রুয়ারী যাত্রী উঠানামা শুরু হয়। স্টেশন হতে প্রতিদিন গড়ে শতাধিকেরও বেশি  যাত্রী ওঠানামা করে থাকেন। কিন্তু স্টেশনের সকল কার্যক্রম শুরু হওয়ার মাত্র আড়াই বছরের মাথায় ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের অপারেশনাল কার্যক্রম চলতি মাসের ২রা জুন থেকে সাময়িকভাবে বন্ধ করা হয়। যার কারনে ঈদগাঁও উপজেলাবাসী রেল স্টেশন পাওয়ার পরও সুবিধা থেকেই বঞ্চিত হল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি, অবিলম্বে সিগন্যাল ব্যবস্থা সচল করা, প্ল্যাটফর্ম-লাইন সমন্বয় করে নিরাপদ উঠানামা নিশ্চিত করা। ঈদগাঁও রেলস্টেশনের পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম পুনরায় চালু করা হোক। রেল স্টেশন কার্যক্রম বন্ধ থাকলে একদিকে কোটি টাকার রেলওয়ে সম্পত্তি অবহেলায় অরক্ষিত অবস্থায় থাকবে, অপরদিকে সন্ধ্যার পর অপরাধী চক্রের আনা গোনা বৃদ্ধি পাবে।

স্থানীয় লোকজন জানান, ২/১দিন ধরে লাল ও সবুজ বাতি জ্বলতে দেখা যাচ্ছেনা।
ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের মাষ্টার আবদুল কাইয়ুমের সাথে ফোনে কথা হলে তিনি জানান, চলতি মাসের ২জুন থেকে এই স্টেশনের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd