• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫

কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৫ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৩ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সৈকত শাটল বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকার মো. ফারুক রহমান (২২) এবং নেত্রকোনা জেলার মো. শাহ আলম (২১)।
বিজিবি জানায়, বাসে তল্লাশির সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা স্বীকার করেন, তাদের পেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট রয়েছে। পরে বিশেষ প্রক্রিয়ায় তাদের পায়ুপথ দিয়ে বের করা ৩ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা, জব্দকৃত মোবাইল ফোন এবং আটক দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd