• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ ‘ডাকাত’ আটক:

কক্সবাজারের আলোচিত কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১০১ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের আলোচিত কিশোর সুকান্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাসেম প্রকাশ মইগ্যা হাসেম (৪৭)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার লাবণী সৈকত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর কক্সবাজারের সমিতিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সেলুন কর্মী কিশোর সুকান্ত (১৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার হওয়া হাসেম কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া (বাগানপাড়া) এলাকার মৃত নুর আহমদের ছেলে। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
র‌্যাব আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে হাসেমের বিরুদ্ধে একটি হত্যা মামলার পাশাপাশি একটি মাদক মামলাও রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd