• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ষাটোর্ধ্ব বৃদ্ধাকে রাতভর ধর্ষণ,রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি টেকনাফে র‌্যাবের অভিযানে: ৩০ হাজার ইয়াবা ও ৪ বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কচ্ছপিয়ায় মাদক, মানবপাচার ও অপহরণ প্রতিরোধে সচেতনতামূলক সভা অবমাননা ও মন্দির ভাঙার প্রতিবাদে রামুতে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ট্যাগিং ও রাজনৈতিক হয়রানির সংস্কৃতি: পুরনো আশঙ্কায় জনমন নকআউট পর্বেই ব্রাজিল-জার্মানির মুখোমুখি লড়াইয়ের আভাস! বাঁচা-মরার ম্যাচে সামনে হাইতি কুতুবদিয়ায় সমুদ্রে ২ দিন ভাসমান ৪ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: বিপুল পরিমাণ চিনিসহ আটক ২ চোরাকারবারি কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব লুৎফর রহমান কাজলের সাথে উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহার পরিচালনা কমিটির সৌজন্য সাক্ষাৎ

রামু প্রতিনিধি। / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬


কক্সবাজার: কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের মাননীয় সংসদ সদস্য, নন্দিত জননেতা জনাব আলহাজ্ব লুৎফর রহমান কাজল এর সাথে উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের পরিচালনা কমিটির একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাতে প্রজ্ঞামিত্র বন বিহার পরিচালনা কমিটি স্বর্গপূরী উৎসব ও বৌদ্ধ মহা সম্মেলন -২৬ এ উপস্থিত থাকার জন্য মাননীয় সাংসদ মহোদয়ের সদয় সম্মতি প্রকাশে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। উত্তর মিঠাছড়ি গ্রামবাসী ও প্রজ্ঞামিত্র বন বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সাক্ষাতে বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। মাননীয় সাংসদ এই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
প্রজ্ঞামিত্র বন বিহার কর্তৃপক্ষ জানিয়েছেন, আসন্ন স্বর্গপূরী উৎসব ও বৌদ্ধ মহা সম্মেলন রামুর উত্তর মিঠাছড়িতে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হবে, যেখানে ধর্মপ্রাণ বৌদ্ধ ভক্ত ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
এই সাক্ষাৎকে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। গ্রামবাসীরা মাননীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর উপস্থিতি অনুষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd