• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২

নির্বাচন সামনে রেখে বিকাশ / নগদ/রকেটে ১ হাজারের বেশি লেনদেন বন্ধ ঘোষণা।

নিউজ ডেস্ক। / ২৪৯ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের কিছু লেনদেনে সাময়িক বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এই সিদ্ধান্তের ফলে বিকাশ, রকেট, নগদসহ অন্যান্য এমএফএস প্ল্যাটফর্মে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। প্রতিটি একক লেনদেনের সীমা হবে সর্বোচ্চ ১ হাজার টাকা। এছাড়া দিনে সর্বোচ্চ ১০টি লেনদেনের অনুমতি থাকতে পারে।
বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই সীমাবদ্ধতা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। একই সময়ে ব্যাংকের অ্যাপ এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পি২পি) টাকা স্থানান্তর সেবা সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তুতি চলছে।
নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার জন্য অর্থের অপব্যবহার রোধ করতে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ ব্যাংক এটি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। তবে প্রয়োজন অনুসারে লেনদেনের সীমার অঙ্ক সামান্য পরিবর্তন হতেও পারে বলে জানা যায়।
বর্তমানে এমএফএস গ্রাহকরা দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে ৩ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। নির্বাচনকালীন এই বিশেষ ব্যবস্থায় লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে অর্থ লেনদেন সীমিত করার বিষয়ে কাজ চলছে। এ বিষয়ে চলতি সপ্তাহে প্রজ্ঞাপন জারি করা হবে।’
এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে অর্থের প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd