• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার

আইসিসি বোর্ড সভায় বিচ্ছিন্ন বাংলাদেশ: শুধু পাকিস্তানের সমর্থন পেল বিসিবি

নিউজ ডেস্ক। / ৩৪৮ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬


২১ জানুয়ারি ২০২৬: আইসিসির জরুরি বোর্ড সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ একা হয়ে গেছে বলে এক সুত্রে জানা যায়।২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ম্যাচ না খেলার দাবিতে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে বাংলাদেশ শুধুমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভোট পেয়েছে।
আইসিসির সূত্র ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, সভায় উপস্থিত ১৫ জন পরিচালকের মধ্যে একমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। বাকি সবাই বিপক্ষে অবস্থান নিয়েছে। এতে বাংলাদেশের প্রস্তাব পরাজিত হয়েছে বড় ব্যবধানে।
বিসিবি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, নিরাপত্তার কারণে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না এবং তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা হোক। পাকিস্তানও এই অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল। কিন্তু আইসিসি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বকাপের নির্ধারিত সূচি ও ভেন্যুতে কোনো পরিবর্তন আসবে না।
আইসিসি বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে ভারতে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চিঠি দিয়েছে। অন্যথায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে তাদের জায়গায় অন্য দল (সম্ভবত স্কটল্যান্ড) খেলার সুযোগ দেওয়া হবে।
এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd