• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার

মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ কেকেআর কে

Reporter Name / ৩৪৩ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ কেকেআর -কে।

শাহরুখ খানের টিমে খেলা হবে না বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের। কেকেআর থেকে ছেড়ে দিতে বলা হয়েছে বাংলাদেশি প্েসার মোস্তাফিজ কে। আইপিএল ২০২৬-এ খেলানো যাবে না মুস্তাফিজুরকে। সাম্প্রতিক সময়ে যেখানে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে, সেখানেই বাংলাদেশি খেলোয়াড়কে কেকেআর কেনায় তীব্র বিতর্ক শুরু হয়। এবার সেই বিতর্কেই হস্তক্ষেপ করল বিসিসিআই। শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি খেলোয়াড়কে ছেড়ে দিতে অনুরোধ করা হল।

জানা গিয়েছে, বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে সরানোর জন্য কেকেআর-কে চিঠি দিয়েছে বিসিসিআই সচিব। এবারের আইপিএলের নিলামে মোট সাতজন বাংলাদেশি খেলোয়াড় অংশ নিয়েছিলেন। এদের মধ্যে একমাত্র মুস্তাফিজুরই বিক্রি হয়েছিল। ৯.২০ কোটি টাকায় বাংলাদেশি পেসারকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বর্তমানে ভারত-বাংলাদেশের যে পরিস্থিতি, তা নজরে রেখে কেন মুস্তাফিজুর ভারতের আইপিএল খেলবে, তা নিয়ে রাজনৈতিক মহল প্রশ্ন তুলতে শুরু করেছিল। হুমকির মুখে পড়তে হয় কেকেআরের মালিক শাহরুখ খানকেও। এই পরিস্থিতিতে এবার হস্তক্ষেপ করল বিসিসিআই। দল থেকে মুস্তাফিজুরকে সরিয়ে দিতে বলা হল। বাংলাদেশি খেলোয়াড়ের বদলে অন্য কোনও বিদেশি খেলোয়াড় নিতে পারবে কেকেআর। এমনটাই বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd