• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২

রেকর্ড কলকাতা নাইটে রাইডার্সে,বাংলাদেশের মোস্তাফিজ।

Reporter Name / ৪৬২ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান আইপিএল নিলামে নতুন রেকর্ড গড়েছেন। ২ কোটি রুপির ভিত্তিমূল্যের এই পেসারকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে, যা কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য আইপিএল নিলামে সর্বোচ্চ মূল্য।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে পেতে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়। শেষ পর্যন্ত কলকাতা সর্বোচ্চ দর হাঁকিয়ে তাকে দলে ভেড়ায়।

এর মাধ্যমে আইপিএলে নিজের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতিয়েছেন।

আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। ডেথ ওভারে তার কাটার ও নিয়ন্ত্রিত বোলিং সবসময়ই আইপিএলে আলাদা গুরুত্ব পেয়ে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd