• রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নোয়াখালী সদরে ছাত্রদলের সাথে আওয়ামী সমর্থকদের সংঘর্ষ, ৬ আহত নাফ নদীতে কোস্ট গার্ডের সফল অভিযান, জব্দ ১.২৫ কোটি টাকার ইয়াবা সংবাদমাধ্যমের প্রতি জনগণের আস্থা কমছে: বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী সংবাদপত্র শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আগামীকাল নোয়াখালী সদরে নিষিদ্ধ ছাত্রলীগের বড় মিছিল,মিছিল দেখে পুলিশ সরে যাওয়ার অভিযোগ কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ০২ জন শীর্ষ মাদক কারবারি গ্রেফতার উখিয়ায় বিজিবির অভিযানে ৯ কোটি টাকার ৩ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক ঈদগাঁও তে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে দেড় লক্ষ টাকা জরিমানা টেকনাফে অপরাধের মহোৎসব: কচ্ছপিয়ায় গুলির পর শামলাপুর থেকে ৩ শিশু অপহরণ, প্রশাসন নিয়ে প্রশ্ন

নোয়াখালী সদরে ছাত্রদলের সাথে আওয়ামী সমর্থকদের সংঘর্ষ, ৬ আহত

নিউজ ডেস্ক। / ২১ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

নিউজ ডেস্ক :

নোয়াখালী সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় ছাত্রদলের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এতে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হৃদয়সহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেলের নেতৃত্বে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
কর্মসূচি শেষে মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে ছাত্রদলের নেতাকর্মীরা কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সেলিমকে তার বাড়ির পাশের একটি দোকানে বসে থাকতে দেখেন। এ সময় চেয়ারম্যানের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এর জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
স্থানীয়রা জানান, সংঘর্ষের একপর্যায়ে ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এ ব্যাপারে এখনও কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd