• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নগদ অর্থ সহায়তা পেলেন আশা ঈদগাঁও শাখার সদস্যরা টেকনাফের দমদমিয়ায় দিনদুপুরে বাসে হানা দিল ডাকাত দল, যাত্রীদের মালামাল লুট উখিয়ার তুতুরারবিলের সিএনজি চালক হামিদুল রেজুখাল চেকপোস্টে ৪,৫০০ ইয়াবাসহ আটক টেকনাফের দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে দেশীয় চোলাই মদ ও বাসসহ দুই অভিযুক্ত আটক টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা?

উখিয়ায় বিজিবির অভিযানে ৯ কোটি টাকার ৩ লাখ ইয়াবা উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৭৭ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন আনুমানিক ৯,০০,০০,০০০/- টাকা মূল্যের ৩,০০,০০০ (তিন লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ০৪ জুন রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৯ হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ দক্ষিণ দিকে এবং বিওপি হতে আনুমানিক ০১ কিঃ মিঃ দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে গুইজারখাল নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ২২৪০ ঘটিকায় ০২ জন সন্দেহভাজন ব্যক্তি মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। উক্ত চোরাকারবারির দল বিজিবির উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের দিকে দৌড়াতে থাকে। এ প্রেক্ষিতে বিজিবি নন লেথাল অস্ত্র দ্বারা তাৎক্ষনিক *১ রাউন্ড প্রাণঘাতী নয় এমন গুলি* ফায়ার করলে চোরাকারবারীগণ তাদের হাতে থাকা ০২টি ব্যাগ ফেলে রেখে দ্রুত দৌড়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে পলিথিনের মধ্যে পেচানো খাকী রঙ্গের প্যাকেটের ভেতরে নীল রঙ্গের বায়ুরোধী ৩০ কাট অর্থাৎ ৩,০০,০০০ (তিন লক্ষ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশি করা সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯,০০,০০,০০০/- (নয় কোটি) টাকা।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে তাকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd