• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাফ নদীতে কোস্ট গার্ডের সফল অভিযান, জব্দ ১.২৫ কোটি টাকার ইয়াবা সংবাদমাধ্যমের প্রতি জনগণের আস্থা কমছে: বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী সংবাদপত্র শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আগামীকাল নোয়াখালী সদরে নিষিদ্ধ ছাত্রলীগের বড় মিছিল,মিছিল দেখে পুলিশ সরে যাওয়ার অভিযোগ কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ০২ জন শীর্ষ মাদক কারবারি গ্রেফতার উখিয়ায় বিজিবির অভিযানে ৯ কোটি টাকার ৩ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক ঈদগাঁও তে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে দেড় লক্ষ টাকা জরিমানা টেকনাফে অপরাধের মহোৎসব: কচ্ছপিয়ায় গুলির পর শামলাপুর থেকে ৩ শিশু অপহরণ, প্রশাসন নিয়ে প্রশ্ন ঈদগাঁও বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক / ২৪ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

নিউজ ডেস্ক :

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামীকাল রবিবার (৭ জুন) থেকে পাঠদান শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুসারে, গত ২৪ মে (বৃহস্পতিবার, ২১ মে ক্লাস শেষে) থেকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলছে ৭ জুন। ফলে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি উপভোগ করেছেন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত ছুটি শেষ হয়েছে গত বৃহস্পতিবার (৪ জুন)। দীর্ঘ ছুটির পর লাখো শিক্ষার্থী আবার শ্রেণিকক্ষে ফিরবেন।
মাদ্রাসায় আরও বেশি ছুটি
অন্যদিকে, আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোয় ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটি (১২ ও ১৩ জুন) শেষে আগামী ১৪ জুন রবিবার মাদ্রাসায় ক্লাস শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের ছুটি পেয়েছেন।
শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd