টেকনাফ প্রতিনিধি মিসবাহ উল্লাহ
কক্সবাজার জেলা ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটিতে রাজপথের লড়াকু সৈনিক এবং তৃণমূলের অত্যন্ত জনপ্রিয় ছাত্রনেতা ফাহিমুর রহমানকে সভাপতি নির্বাচিত করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন কৃষকদলের সাবেক সহ-সভাপতি হাসান উল্লাহ।
এক বিবৃতিতে হাসান উল্লাহ বলেন, “কক্সবাজার জেলা ছাত্রদলের এই নতুন কমিটি জেলার ছাত্র রাজনীতির ইতিহাসে এক মাইলফলক। বিশেষ করে ফাহিমুর রহমানের মতো একজন সাহসী ও ত্যাগী নেতাকে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করায় দলের হাইকমান্ডকে জানাই বিনম্র কৃতজ্ঞতা। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, জাতীয়তাবাদী শক্তিতে ত্যাগী কর্মীদের মূল্যায়ন সবসময়ই সর্বোচ্চ।”
হাসান উল্লাহ তাঁর বার্তায় উল্লেখ করেন, ফাহিমুর রহমানের নেতৃত্বে কক্সবাজারের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং জনপদে ছাত্রদল আরও সুসংগঠিত হবে। তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত এই কমিটি শুধু সংগঠনকে শক্তিশালী করবে না, বরং সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হবে।”
ইউনিয়ন কৃষকদলের এই সাবেক নেতা মনে করেন, নতুন এই নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দলের তরুণ কর্মীদের মধ্যে নতুন প্রাণসঞ্চার হয়েছে। তিনি বলেন, “ফাহিমুর রহমান কেবল একজন নেতা নন, তিনি হাজারো ছাত্রদলের কর্মীর লড়াই-সংগ্রামের প্রেরণা। তাঁর এই দায়িত্ব প্রাপ্তি তৃণমূলের নিবেদিতপ্রাণ কর্মীদের মনোবল শতগুণ বাড়িয়ে দিয়েছে।”
বিবৃতিতে হাসান উল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদকে ধন্যবাদ জানিয়ে বলেন, যোগ্য সময়ে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। তিনি নবনির্বাচিত সভাপতি ফাহিমুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, কক্সবাজার জেলা ছাত্রদলের এই নতুন কমিটি ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বাহারছড়া ইউনিয়নসহ টেকনাফের বিভিন্ন রাজনৈতিক মহলে হাসান উল্লাহর এই অভিনন্দন বার্তা নেতা-কর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।