• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইনানী সৈকতে নলকূপে মিলল গ্যাস, মিটার বসিয়ে পরিমাপের সিদ্ধান্ত-ইউএনও পান্না আকতার উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার এক বা দুই বিষয়ে ফেল করা ৪ লাখ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেয়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী টেকনাফের মিঠাপানিরছড়ায় আলোচিত বোন হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও ১নং এজাহারনামীয় মোঃ ইদ্রিস এসআরবি-১৫ এর অভিযানে গ্রেফতার টেকনাফ সরকারি কলেজে পাসের হার ২৫.৯১ শতাংশে, জিপিএ-৫ শূন্য হোয়ানক কলেজে এইচএসসি পরীক্ষায় পাশের হার ২১.৫9 শতাংশে, পাস করেছেন ১৯ জন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বিপর্যয়: পাস করেনি একজন শিক্ষার্থীও ফেল করা এইচএসসি পরীক্ষার্থীদের এক মাসের প্রস্তুতিতে ফের পরীক্ষার সুযোগ: শিক্ষামন্ত্রী কক্সবাজার সিটি কলেজে পাসের হার ২৬.৩৬% – ৯৩৭ শিক্ষার্থীর ফেল, পাস মাত্র ২৪৭ রামু সরকারি কলেজে পাসের হার ৫০.৭৫%, মেলেনি কোনো জিপিএ-৫

সাকিবের মতো ক্রিকেটার আর হবে না, রাজনৈতিক পরিচয়ে তাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ’: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 নিজস্ব প্রতিবেদক:

​বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার ও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কক্সবাজারে এক সমাবেশে কঠোর সমালোচনা করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। তিনি মন্তব্য করেছেন, সাকিবের মতো প্রতিভাবান ক্রিকেটার বাংলাদেশে আর তৈরি হবে না, তবে তাকে রাজনৈতিক পরিচয়ের মুখোমুখি করে ধ্বংসের ঠেলে দিয়েছে সদ্য সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

​সম্প্রতি এক বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, “সাকিব আল হাসান বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। ক্রীড়াঙ্গনে তার অবদান অনস্বীকার্য এবং হয়তো আগামীতে তার মতো অলরাউন্ডার আমরা আর দেখতে পাব না। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, আওয়ামী লীগ সরকার তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই তারকা ক্রিকেটারকে রাজনীতিতে টেনে এনে তার উজ্জ্বল ক্যারিয়ার ও ভাবমূর্তিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।”

​সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার জায়গায় খেলাধুলা থাকা উচিত ছিল। কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে সাকিবকে ব্যবহার করে তার অগণিত ভক্ত ও দেশের ক্রীড়াপ্রেমীদের কাছে তাকে বিতর্কিত করেছে।

​উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিবের রাজনৈতিক ক্যারিয়ার ও ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে দেশজুড়ে নানা আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd