কক্সবাজার প্রতিনিধি:
রাজনীতি করার কারণে নিজের পরিবারের ওপর, বিশেষ করে মায়ের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের সক্রিয় যোদ্ধা ও কক্সবাজারের এনসিপি নেত্রী জিনীয়া শারমিন রিয়া।
উখিয়ায় ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এই ক্ষোভ উগরে দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেওয়া ওই পোস্টটি ইতিমধ্যেই স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ফেসবুক পোস্টে জিনীয়া শারমিন রিয়া বর্তমান রাজনৈতিক সংস্কৃতি এবং উখিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন:
”রাজনীতি করি আমি, আমার মা তো করে না!! এটা কেমন সংস্কৃতিতে ফিরছি??? উখিয়া এটা কেমন ইতিহাসের সাক্ষী হলো?? এর জন্য দায়ী কে??”