• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অভাবের কড়া নাড়ায় সাগরে ভাসছে শৈশব: শামলাপুরে মেশিনের পাখায় প্রাণ গেল রোহিঙ্গা শিশুর কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড রামুর নুরুল ইসলামের ছেলে জিয়াউরের বাড়ি থেকে ১০ হাজার ইয়াবা জব্দ, বিজিবির অভিযানে অভিযুক্তের পলায়ন নাফ নদীতে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক ঈদগাঁও উপজেলা পরিবেশক সমিতির ২০২৬ সালের কার্যকরী পরিষদ গঠন রামুতে ৬৮ হাজার ইয়াবাসহ যাত্রী আটক মহেশখালীর মিঠাছড়িতে নারীর ঘর থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ, নারীসহ আটক ২ কক্সবাজারের প্রবাসী ফারুক হত্যা: মূল হোতা নাহিদ চাঁদ খুরুলিয়া থেকে গ্রেপ্তার সৃজিত খতিয়ানকে জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি দাবি করে ঈদগাঁওয়ে সংবাদ সম্মেলন মরিচ্যা চেকপোস্টে মোটরসাইকেলের তেলের ট্যাংকে ৪০ হাজার ইয়াবা, আটক ২

অভাবের কড়া নাড়ায় সাগরে ভাসছে শৈশব: শামলাপুরে মেশিনের পাখায় প্রাণ গেল রোহিঙ্গা শিশুর

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ১৬ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

টেকনাফে প্রতিনিধি:

​সংসারের চরম অভাব-অনটন আর টিকে থাকার লড়াইয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর অনেক শিশুই আজ শৈশব হারিয়ে ঠাঁই নিচ্ছে ঝুঁকিপূর্ণ পেশায়। অনেক পরিবারেই ১০ বছর পার হলেই একটি ছেলেকে বিবেচনা করা হচ্ছে উপার্জনের অন্যতম মাধ্যম হিসেবে। তবে এই অভাবের তাড়না কতটা তীব্র হলে ১০-১২ বছরের একটি কোমলমতি শিশুকে উত্তাল সাগরে মাছ ধরতে পাঠানো হয়—সেই প্রশ্ন এখন সচেতন মহলের।
​সম্প্রতি টেকনাফের শামলাপুর নৌকা ঘাটে ঘটেছে তেমনি এক হৃদয়বিদারক ঘটনা। সাগরে মাছ ধরার নৌকার মেশিনের পাখার আঘাতে মাথা কেটে নির্মমভাবে মৃত্যু হয়েছে এক রোহিঙ্গা শিশুর। এত কম বয়সে সাগরের মতো ভয়াল কর্মস্থলে গিয়ে প্রাণ হারানোর এই ঘটনা উপকূল জুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।
​উপকূলীয় অঞ্চলে অভাবের কারণে শিশুশ্রম একটি কঠিন বাস্তবতা হয়ে দাঁড়ালেও সচেতন মানুষের প্রশ্ন—একটি শিশুর জীবন কি এতটাই সস্তা?
​এই মর্মান্তিক মৃত্যুর দায় শুধু অর্থকষ্টে থাকা পরিবার এড়াতে পারে না ঠিকই, তবে নৌকার মালিক ও মাঝিদের ভূমিকাও এখানে বড় প্রশ্নের মুখে। আইন ও মানবিক দিক উপেক্ষা করে শুধু স্বল্প মজুরিতে কাজ করানোর উদ্দেশ্যে বা দায়িত্বে অবহেলা করে এত ছোট শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত করার দায় ট্রলার মালিক ও মাঝিরাও কোনোভাবে এড়াতে পারেন না।
​স্থানীয় মানবাধিকার কর্মীদের মতে, অভাব যতই থাক, শিশুদের নিরাপত্তাকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। শিশুশ্রম রোধে পরিবারগুলোকে সচেতন করার পাশাপাশি ট্রলার মালিক ও মাঝিরা যেন নাবালক শিশুদের সাগরে না নিয়ে যান, সে বিষয়ে কঠোর নজরদারি ও আইনি পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd