• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কলাতলীতে কোটি টাকার সরকারি জমি দখলের উৎসব, নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন মুসলিম বন্ধুর জানাজাস্থলে ফুল হাতে দাঁড়িয়ে বৌদ্ধ তরুণ-খাগড়াছড়িতে দুই বন্ধুর আবেগঘন বিদায়ের গল্প উখিয়ার নলবনিয়ার ভুট্টো ও আমির হামজা ১ লাখ ইয়াবাসহ আটক কিশোরকে গুম করে ৩ লাখ টাকা দাবি: শেষ রক্ষা হলো না জালের আড়ালে থাকা জামাল হোসেনের রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী’র সাথে ঝগড়া দিয়ে ছেলেকে জ/বা/ই করে হ/ত্যা করলো বাবা বিচারহীনতার ১৪ বছর: ২০১২ সালের সেই অভিশপ্ত রাতে স্তব্ধ হয়েছিল রামু, আজো থামেনি কান্না জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, উখিয়ায় ২ লাখ পিস উদ্ধার চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পরে ( বিএনপি) ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার রামুতে এসআরবি-১৫ এর অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র ফেলে পালালো ডাকাত সর্দার সোহেল রানা উখিয়ায় গভীর রাতে অবৈধ গাছ কাটার সময় বনবিভাগের অভিযানে একজন আটক

মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটে উখিয়া সীমান্তসংলগ্ন মিয়ানমারের ডেকুবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দেওয়া তথ্য অনুযায়ী, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তর-পূর্বে এবং শূন্যরেখা থেকে প্রায় ৭০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে একটি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এ ঘটনায় আহত হন উখিয়া উপজেলার বালুখালী জুমের ছড়া গ্রামের বাসিন্দা মো. বদিউল আলম (৪৫)। তিনি সোনা মিয়ার ছেলে।
বিজিবি জানায়, প্রাথমিক তথ্যে জানা গেছে, বদিউল আলম নোয়াপাড়া-ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখানে মাইন বিস্ফোরণে তার ডান পায়ে গুরুতর আঘাত লাগে। পরে তিনি একই পথ দিয়ে বাংলাদেশে ফিরে আসেন। আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd