• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামুর নুরুল ইসলামের ছেলে জিয়াউরের বাড়ি থেকে ১০ হাজার ইয়াবা জব্দ, বিজিবির অভিযানে অভিযুক্তের পলায়ন নাফ নদীতে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক ঈদগাঁও উপজেলা পরিবেশক সমিতির ২০২৬ সালের কার্যকরী পরিষদ গঠন রামুতে ৬৮ হাজার ইয়াবাসহ যাত্রী আটক মহেশখালীর মিঠাছড়িতে নারীর ঘর থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ, নারীসহ আটক ২ কক্সবাজারের প্রবাসী ফারুক হত্যা: মূল হোতা নাহিদ চাঁদ খুরুলিয়া থেকে গ্রেপ্তার সৃজিত খতিয়ানকে জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি দাবি করে ঈদগাঁওয়ে সংবাদ সম্মেলন মরিচ্যা চেকপোস্টে মোটরসাইকেলের তেলের ট্যাংকে ৪০ হাজার ইয়াবা, আটক ২ টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সারসহ নৌকা জব্দ উখিয়ার রুমখা হাজীর পাড়ার ট্রাকচালক জামাল ৪৩ হাজার ৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার

রামুর নুরুল ইসলামের ছেলে জিয়াউরের বাড়ি থেকে ১০ হাজার ইয়াবা জব্দ, বিজিবির অভিযানে অভিযুক্তের পলায়ন

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৭ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার ১৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন চোরাকারবারি পালিয়ে যায়।
শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দপ্তরের একটি বিশেষ টহলদল হাজিরপাড়া সুইচগেট দোকান সংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালনা করে।
বিজিবি জানায়, জিয়াউর রহমানের বাড়িতে অভিযান চালানোর সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চোরাকারবারি জিয়াউর রহমান (৩২) পালিয়ে যায়। তিনি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বালুবাসা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এক কাটে থাকা ১০ হাজার ১৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। স্থানটি সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় সাত কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd