• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামুর নুরুল ইসলামের ছেলে জিয়াউরের বাড়ি থেকে ১০ হাজার ইয়াবা জব্দ, বিজিবির অভিযানে অভিযুক্তের পলায়ন নাফ নদীতে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক ঈদগাঁও উপজেলা পরিবেশক সমিতির ২০২৬ সালের কার্যকরী পরিষদ গঠন রামুতে ৬৮ হাজার ইয়াবাসহ যাত্রী আটক মহেশখালীর মিঠাছড়িতে নারীর ঘর থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ, নারীসহ আটক ২ কক্সবাজারের প্রবাসী ফারুক হত্যা: মূল হোতা নাহিদ চাঁদ খুরুলিয়া থেকে গ্রেপ্তার সৃজিত খতিয়ানকে জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি দাবি করে ঈদগাঁওয়ে সংবাদ সম্মেলন মরিচ্যা চেকপোস্টে মোটরসাইকেলের তেলের ট্যাংকে ৪০ হাজার ইয়াবা, আটক ২ টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সারসহ নৌকা জব্দ উখিয়ার রুমখা হাজীর পাড়ার ট্রাকচালক জামাল ৪৩ হাজার ৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার

নাফ নদীতে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৪৩ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস)সহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি হলেন—মিয়ানমারের মংডু থানার পুইমালি গ্রামের ফজল করিমের ছেলে মো. শাহ আলম (৫০)।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের খবর পাওয়া যায়। এর ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সাবরাং বিওপির কাছাকাছি নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক ১টার দিকে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল ফ্যান্টম বোট নিয়ে কৌশলগত অবস্থান নেয়।
পরে সকাল আনুমানিক ৭টার দিকে প্রযুক্তিগত নজরদারিতে মিয়ানমার জলসীমা থেকে একটি কাঠের নৌকা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির নৌ-টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নৌকাটিকে চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা তিনজন ব্যক্তি নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। এ সময় একজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি।
পরে নৌকাটি তল্লাশি করে একটি গোপন কুঠুরিতে বিশেষভাবে লুকিয়ে রাখা তিনটি প্যাকেট থেকে মোট ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্ত এলাকার অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। বিশেষ করে ভয়াবহ মাদক ক্রিস্টাল মেথ (আইস) পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি, প্রযুক্তিগত পর্যবেক্ষণ, নৌ-টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
আটক শাহ আলম এবং উদ্ধার করা ক্রিস্টাল মেথসহ জব্দ আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd