• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামুর নুরুল ইসলামের ছেলে জিয়াউরের বাড়ি থেকে ১০ হাজার ইয়াবা জব্দ, বিজিবির অভিযানে অভিযুক্তের পলায়ন নাফ নদীতে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক ঈদগাঁও উপজেলা পরিবেশক সমিতির ২০২৬ সালের কার্যকরী পরিষদ গঠন রামুতে ৬৮ হাজার ইয়াবাসহ যাত্রী আটক মহেশখালীর মিঠাছড়িতে নারীর ঘর থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ, নারীসহ আটক ২ কক্সবাজারের প্রবাসী ফারুক হত্যা: মূল হোতা নাহিদ চাঁদ খুরুলিয়া থেকে গ্রেপ্তার সৃজিত খতিয়ানকে জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি দাবি করে ঈদগাঁওয়ে সংবাদ সম্মেলন মরিচ্যা চেকপোস্টে মোটরসাইকেলের তেলের ট্যাংকে ৪০ হাজার ইয়াবা, আটক ২ টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সারসহ নৌকা জব্দ উখিয়ার রুমখা হাজীর পাড়ার ট্রাকচালক জামাল ৪৩ হাজার ৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার

রামুতে ৬৮ হাজার ইয়াবাসহ যাত্রী আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৫০ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৬৮ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মোবারক হোছাইন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। তবে সিএনজির চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টা ৪৫ মিনিটে রামু চৌমুহনীর মোড়ে খারাংখালী থেকে রামুগামী একটি সন্দেহজনক সিএনজিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর দিকনির্দেশনায় মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক সিএনজিটিকে থামার সংকেত দেওয়া হলে চালক বিজিবির উপস্থিতি বুঝতে পেরে গাড়িটি ফেলে পালিয়ে যায়।
পরে সিএনজিতে থাকা যাত্রী মোবারক হোছাইনকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি ইয়াবা থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে তার সঙ্গে থাকা কাপড়ের ব্যাগে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মোবারক হোছাইন কক্সবাজারের টেকনাফ থানার নয়াপাড়া এলাকার নাছর পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ শফিক। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় পলাতক সিএনজি চালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd