• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামুর নুরুল ইসলামের ছেলে জিয়াউরের বাড়ি থেকে ১০ হাজার ইয়াবা জব্দ, বিজিবির অভিযানে অভিযুক্তের পলায়ন নাফ নদীতে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক ঈদগাঁও উপজেলা পরিবেশক সমিতির ২০২৬ সালের কার্যকরী পরিষদ গঠন রামুতে ৬৮ হাজার ইয়াবাসহ যাত্রী আটক মহেশখালীর মিঠাছড়িতে নারীর ঘর থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ, নারীসহ আটক ২ কক্সবাজারের প্রবাসী ফারুক হত্যা: মূল হোতা নাহিদ চাঁদ খুরুলিয়া থেকে গ্রেপ্তার সৃজিত খতিয়ানকে জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি দাবি করে ঈদগাঁওয়ে সংবাদ সম্মেলন মরিচ্যা চেকপোস্টে মোটরসাইকেলের তেলের ট্যাংকে ৪০ হাজার ইয়াবা, আটক ২ টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সারসহ নৌকা জব্দ উখিয়ার রুমখা হাজীর পাড়ার ট্রাকচালক জামাল ৪৩ হাজার ৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার

টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সারসহ নৌকা জব্দ

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩২ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সারসহ একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদীর ওবিএম পোস্ট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

সাবরাং বিওপিতে স্থাপিত রাডারের মাধ্যমে নাফ নদীতে একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি শনাক্ত করা হয়। পরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সাবরাং বিওপির একটি আভিযানিক দল দ্রুত ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মায়ানমারে পাচারের প্রাক্কালে মালিকবিহীন অবস্থায় ৫৩ বস্তা সার ও একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও রাডার নজরদারি ব্যবস্থার মাধ্যমে নাফ নদীতে সন্দেহজনক নৌযান ও চোরাচালান কার্যক্রম শনাক্তে সার্বক্ষণিক তৎপর রয়েছে তারা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বাংলাদেশ থেকে মায়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মায়ানমার থেকে বাংলাদেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
জব্দ করা সার ও নৌকার বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd