• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অভাবের কড়া নাড়ায় সাগরে ভাসছে শৈশব: শামলাপুরে মেশিনের পাখায় প্রাণ গেল রোহিঙ্গা শিশুর কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড রামুর নুরুল ইসলামের ছেলে জিয়াউরের বাড়ি থেকে ১০ হাজার ইয়াবা জব্দ, বিজিবির অভিযানে অভিযুক্তের পলায়ন নাফ নদীতে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক ঈদগাঁও উপজেলা পরিবেশক সমিতির ২০২৬ সালের কার্যকরী পরিষদ গঠন রামুতে ৬৮ হাজার ইয়াবাসহ যাত্রী আটক মহেশখালীর মিঠাছড়িতে নারীর ঘর থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ, নারীসহ আটক ২ কক্সবাজারের প্রবাসী ফারুক হত্যা: মূল হোতা নাহিদ চাঁদ খুরুলিয়া থেকে গ্রেপ্তার সৃজিত খতিয়ানকে জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি দাবি করে ঈদগাঁওয়ে সংবাদ সম্মেলন মরিচ্যা চেকপোস্টে মোটরসাইকেলের তেলের ট্যাংকে ৪০ হাজার ইয়াবা, আটক ২

কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৭ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে একটি স্বর্ণের চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করাবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২ আগস্ট শনিবার সন্ধ্যা ৭ টায় বিসিজি স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি মোটরসাইকেলকে থামার সংকেত প্রদান করলে, মোটরসাইকেলের আরোহীরা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল ধাওয়া করে মোটরসাইকেলসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছে থাকা ১টি ব্যাগে তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭৫ লক্ষ টাকা মুল্যের ৩১ ভরি স্বর্ণালংকার, ৪ টি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, সৌদি ১০ রিয়াল ও ৩ টি সৌদি আরবের এটিএম কার্ড জব্দ করা হয়।

আটককৃত চোরাচালানকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়। পূর্বেও তারা একাধিকবার এ ধরনের স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অসাধু ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত আলামত ও আটককৃত চোরাচালানকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd