• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজার খান বীচের সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষায় যুবক-যুবতীদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের দাবি জমি জবরদখলে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, চট্টগ্রামে চিকিৎসাধীন ছকিনা বেগম অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়: ৯ উইকেটে বিধ্বস্ত স্বাগতিকরা হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: কূটনৈতিক আলোচনা অব্যাহত ঈদগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে গ্রেপ্তার রামুর গর্জনিয়া সীমান্তে ২ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারিরা বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তবে দুঃশাসন আড়াল করার সুযোগ নেই: আসিফ নজরুল দৈনিক খবর কক্সবাজার-এ প্রতিবেদনের পর নড়েচড়ে বসল প্রশাসন: জালিয়া পালংয়ে হোছাইন-শামসুর ড্রেজারে হানা, ৬ হাজার সিএফটি বালু জব্দ কক্সবাজার আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার খান বীচের সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষায় যুবক-যুবতীদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের দাবি

আলা উদ্দিন, ঈদগাঁ / ২৩ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের খান বীচের প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন পরিবেশ ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। বীচের পরিবেশ নষ্ট এবং পর্যটকদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে একটি চক্রের নানা অপতৎপরতার অভিযোগও উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, কিছু কিশোর-কিশোরী ও যুবক-যুবতী পরিবারের অভিভাবকদের অবগত না করে খান বীচ এলাকায় এসে আড্ডা দিচ্ছে। তাদের কেউ কেউ প্রেমিক-প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে পরবর্তীতে তর্ক-বিতর্ক, টিটকারি, হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ছে। এতে একদিকে যেমন পর্যটনকেন্দ্রটির স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে।
সচেতন মহলের মতে, খান বীচে যুবক-যুবতীদের এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ও মারামারি এখনই নিয়ন্ত্রণ করা সময়ের দাবি। অন্যথায় বীচটির প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন পরিবেশ ও সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের চলাফেরা ও সময় কাটানোর বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। পরিবার, স্থানীয় জনগণ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই খান বীচের সৌন্দর্য, শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
খান বীচকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিবারবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd