• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজার খান বীচের সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষায় যুবক-যুবতীদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের দাবি জমি জবরদখলে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, চট্টগ্রামে চিকিৎসাধীন ছকিনা বেগম অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়: ৯ উইকেটে বিধ্বস্ত স্বাগতিকরা হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: কূটনৈতিক আলোচনা অব্যাহত ঈদগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে গ্রেপ্তার রামুর গর্জনিয়া সীমান্তে ২ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারিরা বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তবে দুঃশাসন আড়াল করার সুযোগ নেই: আসিফ নজরুল দৈনিক খবর কক্সবাজার-এ প্রতিবেদনের পর নড়েচড়ে বসল প্রশাসন: জালিয়া পালংয়ে হোছাইন-শামসুর ড্রেজারে হানা, ৬ হাজার সিএফটি বালু জব্দ কক্সবাজার আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জমি জবরদখলে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, চট্টগ্রামে চিকিৎসাধীন ছকিনা বেগম

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের ঈদগাঁওয়ে জমি জবরদখলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছকিনা বেগম নামে এক নারীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে জাহেদ ও জয়নালের বিরুদ্ধে। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ছকিনা বেগম স্থানীয় প্রবাসী আরাফাতের মা। আরাফাত ঈদগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইউনিয়ন ছাত্রদলের সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, জমি জবরদখলের খবর পেয়ে ছকিনা বেগম ঘটনাস্থলে গিয়ে জমি দখল না করার জন্য অনুরোধ করেন। এ সময় তিনি একা থাকায় অভিযুক্ত জাহেদ ও জয়নাল তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেওয়া হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা অচেতন অবস্থায় ছকিনা বেগমকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করেন। বর্তমানে তিনি চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের দাবি, ওই জমি এর আগেও জবরদখলের চেষ্টা করা হয়েছিল। সে সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হাকিমের উদ্যোগে সালিশের মাধ্যমে ছকিনা বেগম গংকে তাদের জমি বুঝিয়ে দেওয়া হয়। এরপরও পুনরায় জমি দখলের চেষ্টা এবং এতে বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে অভিযুক্ত জাহেদ ও জয়নালের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd