• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফের শীলখালী চেকপোস্টে প্রাইভেটকারের সিলিন্ডারে ১৬ হাজার ইয়াবা, আটক ১ পালংখালীর কেরুনতলীতে ডাম্পার-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ২ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, আটক ২৪ নাইক্ষ্যংছড়িতে ইজিবাইকসহ ৩০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার ঈদগাঁওয়ের আর এম গোল্ড সল্ট পেল বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের লাইসেন্স অগ্নিনিরাপত্তায় সচেতনতা বাড়াতে চট্টগ্রামে কোস্ট গার্ডের বিশেষ মহড়া মানসিক ভারসাম্যহীন’ মায়ের হাতে ২ মাসের সন্তান খুন, আটক মা রোমেনা কক্সবাজারে রেজুখাল চেকপোস্টের তল্লাশিদলের পৃথক অভিযানে ৭১০০ ইয়াবাসহ ৪ জন আটক চট্টগ্রামের বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক অপসাংবাদিকতা: একজন সাংবাদিকের একাধিক কার্ড, প্রশ্নবিদ্ধ গণমাধ্যমের পেশাদারিত্ব

টেকনাফের শীলখালী চেকপোস্টে প্রাইভেটকারের সিলিন্ডারে ১৬ হাজার ইয়াবা, আটক ১

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩০ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের শীলখালী চেকপোস্টে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় ১৬ হাজার পিস ইয়াবাসহ মো. ইসমাইল (৩৩) নামে এক যুবককে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি।
বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শীলখালী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
আটক মো. ইসমাইল টেকনাফ থানাধীন ছোট হাবিরপাড়া গ্রামের নুরুল বশরের ছেলে। তিনি ওই প্রাইভেটকারের চালক ছিলেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করেন। এ সময় বিজিবির নারকোটিক্স ডগ ‘হেনরি’ দিয়ে বিশেষভাবে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ডগ হেনরি প্রাইভেটকারের সিলিন্ডারের ভেতরে লুকানো ইয়াবার অবস্থান শনাক্ত করে। পরে সিলিন্ডারের ভেতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮টি মিনি কাট উদ্ধার করা হয়। এসব মিনি কাটে মোট ১৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইসমাইল জানায়, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
বিজিবি অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd