• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কেরুনতলীতে কোস্ট গার্ডের হানা: ৩৫ লাখ টাকার ইয়াবাসহ আটক ১ এলজিআরডি মন্ত্রণালয়ে সালাহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি চকরিয়ায় বাস-জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ টেকনাফের শীলখালী চেকপোস্টে প্রাইভেটকারের সিলিন্ডারে ১৬ হাজার ইয়াবা, আটক ১ পালংখালীর কেরুনতলীতে ডাম্পার-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ২ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, আটক ২৪ নাইক্ষ্যংছড়িতে ইজিবাইকসহ ৩০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার ঈদগাঁওয়ের আর এম গোল্ড সল্ট পেল বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের লাইসেন্স

চকরিয়ায় বাস-জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

চকরিয়া প্রতিনিধি। / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় বাস-জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানান, হাইওয়ে পুলিশের মালুমঘাট ফাঁড়ির উপ-পরিদর্শক ( এসআই ) মো. সামছুজ্জামান।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন সেগুন বাগিচা এলাকার বাসিন্দা মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারীয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে মো. রফিক (২৯), চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের শিয়ালকাটা এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে জিয়াবুল হক (২৫)।

আহতরা হলেন- ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আব্দুস সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), ঈদগাঁও উপজেলা নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো. সরোয়ার (১৯), নাপিতখালী এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকার বদরুদ্দোজার ছেলে দেলোয়ার হোসেন (৩৫), টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকার রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)।

হতাহতরা সকলেই দুর্ঘটনা কবলিত জিটু গাড়ীর যাত্রী।

স্থানীয়দের বরাতে এসআই সামশুজ্জামান বলেন, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজারমুখি যাত্রীবাহী লাল-সবুজ পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি লোকাল জিপ (জিটু গাড়ী ) গাড়ীর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জিটু গাড়ীটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এসময় জিটু গাড়ীতে থাকা ৯ জন যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই বাসটি পেলে চালক ও সহকারি পালিয়ে যায়।

দুর্ঘটনার পর খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতাল এবং কক্সবাজার সদর পাঠানো হয়।

হাইওয়ে পুলিশের এ উপ-পরিদর্শক বলেন, “ আহতদের হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিন মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে এবং অপর ৩ জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে মারা গেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। “

ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান, এসআই মো. সামছুজ্জামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd