আলা উদিদন, ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রম পরীক্ষা
শুরু হয়েছে। এ উপলক্ষে নারী ও পুরুষদের মৌখিক যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) সকাল ১০টা থেকে ঈদগাঁও উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে এ কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাং
ছিনু মারমা, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা আবু তাহের, সমাজসেবা কর্মকর্তা কৌশিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মেডিকেল কর্মকর্তা রোকসানা, নির্বাচন কর্মকর্তা আসিফ মাহমুদ এবং আইসিটি কর্মকর্তা সৌরভ চক্রবর্তী।
এ ছাড়া কার্যক্রম পরিদর্শন করেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আবদুস শুক্কুর। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করার লক্ষ্যে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে যোগ্য ব্যক্তিদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।