• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ ‘ডাকাত’ আটক:

টেকনাফে বিজিবির অভিযানে প্রাইভেটকার থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৭২ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে একটি প্রাইভেটকারে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সী-বীচ বিওপি সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থেকে একটি বড় ইয়াবার চালান প্রাইভেটকারযোগে কক্সবাজারের দিকে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে সী-বীচ বিওপি চেকপোস্টে যানবাহন তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ থেকে আসা একটি সাদা রঙের করোলা ক্রস প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় গাড়িটি আরও গভীরভাবে তল্লাশি করলে নিচে বিশেষভাবে তৈরি দুটি লোহার বক্সের ভেতর থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গাড়ির মালিক ইমন হোছাইন (২৮)কে আটক করা হয়।
আটক ইমন হোছাইন টেকনাফ উপজেলার ডেইলপাড়া এলাকার কবির আহমদের ছেলে।
এ সময় ইয়াবার পাশাপাশি একটি করোলা ক্রস প্রাইভেটকার, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি আইফোন এবং ৭ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আটক আসামি ও জব্দকৃত ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd