• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ ‘ডাকাত’ আটক:

রেজুখাল চেকপোস্টে বিজিবির জোড়া অভিযান: ৩ মাদক কারবারি আটক, ৮,২৫০ ইয়াবা উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৭৮ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৮ হাজার ২৫০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ জুলাই) সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পিরোজপুরের জিয়ানগর উপজেলার বাসিন্দা মো. লিটন হাওলাদার (৪০)-কে আটক করা হয়। পরে তার দেহের ভেতর থেকে পায়ুপথের মাধ্যমে ৪ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি বাটন ফোনও জব্দ করা হয়।
এর কিছুক্ষণ পর একই চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে নাছিমা (২৮) ও নূর কালিমা কালি (২০) নামে দুই নারীকে আটক করা হয়। তাদের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার পিস বার্মিজ ইয়াবা এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়।
আটক তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd